Homeব্যাংক নিউজসিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এ লক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এএন হামিদুল্লাহ কনফারেন্স কক্ষে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের আয়োজিত অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে এসএমইএসপিডি বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন চুক্তিতে সই করেন।

এ সময় কমিউনিটি ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার ডিভিশনের শরীফ হাসান মামুন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীনসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের অংশ হিসেবে সিএমএসএমই খাতে এই পুনঃঅর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। এর উদ্দেশ্য হলো প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে না পারা সচল প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের আওতায় আনা।

এই স্কিমের আওতায় যোগ্য সিএমএসএমই উদ্যোক্তারা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ও ব্যবসায়িক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণের ফলে সিএমএসএমই খাতে অর্থায়নের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments