Homeব্যাংক নিউজসিএমএসএমই খাতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ কমার্স

সিএমএসএমই খাতে ৫০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ কমার্স

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল থেকে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে এ চুক্তি হয়।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের এ. এন. হামদুল্লাহ কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান এবং অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতে প্রয়োজনীয় চলতি মূলধন ঋণ বা বিনিয়োগ সরবরাহের জন্য এ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে।

পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মন্থর অর্থনীতির চাকা গতিশীল করাও এ তহবিলের অন্যতম উদ্দেশ্য।

এ তহবিলের আওতায় সাধারণভাবে সচল সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো অর্থায়ন সুবিধা পাবে। প্রয়োজনীয় চলতি মূলধনের অভাবে যেসব প্রতিষ্ঠান পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারছে না, তারা মাত্র ৯ শতাংশ সুদে এ অর্থায়ন সুবিধা পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments